ব্রেকিং নিউস
নিকলী উপজেলায় কারপাশা ইউনিয়ন সর্বপ্রথম ডিজিটাল হোল্ডিং অ্যাসেসমেন্ট এর জন্য এগিয়ে।।

কারপাশা ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।

তাকি আমান খাঁন।।

 

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল।

 

সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। আমি আমার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।

আমি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল,মাদ্রাসা,কবরস্থান,মসজিদ,ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতা সঠিকভাবে বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছি।

৩নং কারপাশা ইউনিয়ন পরিষদ( ইউপি) নির্বাচনে আমি এবার নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি বিধাই জনগণ আমাকে আবারও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। কারপাশা ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা ভালো ছিলোনা। কিশোরগঞ্জ-৫(নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন (এমপি)’র সহযোগিতা ও দিকনির্দেশনা নিয়ে রাস্তাঘাটের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য ছিল। আজ কারপাশা ইউনিয়নের উন্নয়ন দৃশ্যমান। আমার পরিকল্পনার ছিল ৩নং কারপাশা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। আপনাদের সহযোগিতায় তাও চলমান।

 

 

কারপালা ইউনিয়ন নিয়ে আমাদের পরিকল্পনা আছে। কারপাশা ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার করা, কালবার্ট নির্মাণ করা। অসহায়,দরিদ্র লোকজনের মধ্যে তাদের প্রাপ্য অধিকার সুষম বণ্টন করাই আমার মূল লক্ষ্য।

 

আমি চেয়ারম্যান থাকা অবস্থায় গত পাঁচ বছরের কিছু উন্নয়নের কথা নিচে তুলে ধরছি